সোক্রেটিস ফার্মস্ট্যান্ড ২০২৪

June 22, 2024 | 10am – 2pm

সোক্রেটিস ফার্মস্ট্যান্ড ২০২৪ শনিবার, ২২ জুন থেকে ২৬ অক্টোবর, ২০২৪ | সকাল ১০টা – দুপুর ২টা গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত সোক্রেটিসে প্রতি শনিবার, সোক্রেটিস স্কাল্পচার পার্কের ফার্মস্ট্যান্ড আমাদের সবজি অংশীদার কুইন্স কাউন্টি ফার্ম মিউজিয়ামের সহযোগিতায় তাজা, মৌসুমী ও স্থানীয় উৎপাদিত শাকসবজি সরবরাহ করে। সোক্রেটিস ফার্মস্ট্যান্ডটি স্থানীয় সম্প্রদায়ভুক্ত মানুষ এবং কাজের মাধ্যমে পড়াশোনা করা কিশোর-কিশোরী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। ২৯ জুন এবং ৬ জুলাই ফার্মস্ট্যান্ডে কোনো বিকিকিনি হবে না। লেনদেনের মাধ্যম নগদ টাকা, ডেবিট/ক্রেডিট কার্ড বর্তমানে গ্রহণ করা হয়। এই মুহূর্তে যা গ্রহণ করা হয় না: সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম (SNAP), ফার্মার্স মার্কেট নিউট্রিশন প্রোগ্রাম (FMNP), এবং হেলথ বাক্স (Health Bucks)। খবর পেতে চোখ রাখুন!